মনটা যদি সরল হতো সাইয়িদ রফিকুল হক · কবিতা · 2018-06-25 · 721 ভিউ মনটা যদি সরল হতো ফুলকলিদের ঘুম নাই যে হাসি সবার মুখে, তাইতো দেখি এতো কষ্টেও সবহারারা সুখে! মনটা যদি সরল হতো সবাই পেতো সুখ, হিংসাগুলো ঝেড়ে ফেলে উজ্জ্বল কর মুখ। ফুলকলিদের ঘুম নাই যে হাসে সবাই সুখে, তোমার মনেও ফুটবে ফুল হিংসাবিহীন বুকে। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (4)