কোথাও কিছু ছিল না
সাইয়িদ রফিকুল হক
মন ছিল না মনে,
ফুল ছিল না বনে।
চাঁদ ছিল না গগনে,
মান ছিল না জনে!
ধান ছিল না ক্ষেতে,
মান ছিল না হাত পেতে!
লোক ছিল না নতুন হাটে,
জল ছিল না পুকুরঘাটে!
প্রেম ছিল না কারও মনে,
সুখ ছিল না জনে-জনে।
সাইয়িদ রফিকুল হক
২১/০৬/২০১৮
মন্তব্য (3)