একদিন সব ছিল সাইয়িদ রফিকুল হক · কবিতা · 2018-04-30 · 889 ভিউ একদিন সব ছিল আর আজ কিছুই নাই সবখানে এখন যেন শূন্যতা বাতাসের ঘ্রাণ নাই ফুলেরও সৌরভ নাই মনঘরে শান্তি নাই সবখানে অন্ধকার একদিন ফুল ছিল পাখি ছিল নদী ছিল আর ছিল কত গান আর আজ শুধু অভিনয়। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (3)