সাজপোশাক সাইয়িদ রফিকুল হক · কবিতা · 2018-04-06 · 948 ভিউ সাজপোশাক ফুল ফুটেছে বুকের ভিতর অনেক বেশি রঙে, তাইতো দেখি তোমার মুখে ফুটছে কথা ঢঙে! মনের ভিতর জমছে আঁধার দেখলে নাতো চেয়ে, বাইরে তুমি সাজপোশাকে সাজলে যেন মেয়ে! তোমার ফুলে নাই যে ঘ্রাণ আছে শুধু পোকা, আর কতকাল মানুষজনে দিবে এমন ধোঁকা? শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (1)