শুধু কাটাকাটি
সাইয়িদ রফিকুল হক
মসজিদ তুমি গড়েছো আজ হাজারটা,
আর মূর্খতায় মন ভেঙ্গেছো শুধু একটা!
সবখানে তাই এখন তোমার
চলবে শুধু কাটাকাটি,
তোমার আমল আজ সমূলে মাটি!
মানুষের গায় লাথি মেরে তুমি হবে ধার্মিক?
হায়রে বেকুব, তুমি শুধু এই জগতে চার্মিক!
মূর্খগুলো জানে নাতো ধার্মিক কাকে বলে,
ধর্ম ছেড়ে ওরা তাইতে অন্যায় পথে চলে।
মসজিদ গড়ে ভাঙ্গলে তুমি এক মানুষের হৃদয়,
সত্যি বলি, তোমার বুকে আছে নাকি আল্লাহর ভয়?
সওয়াব-আশায় করছো তুমি মানুষকে আজ জবাই!
তোমার মতো ভণ্ডশয়তান এই দুনিয়ায় নাই।
আজকে তোমার আমলনামায় চলছে শুধু কাটাকাটি,
বিশ্বসভায় ধার্মিক তুমি বিরাট একখান ফাটাফাটি!
সাইয়িদ রফিকুল হক
১৯/০৩/২০১৮
মন্তব্য (3)