প্রেমপিয়াসীর চতুষ্পদী—৩৪
সাইয়িদ রফিকুল হক
মনখারাপের মায়াজালে
কাব্যপাঠের পাই না সুযোগ,
সখী তুমি এমন কেন?
এইটা আমার অনুযোগ!
মনটা আমার আকাশ যেন
আছে অনেক তারা,
সব যে এখন নিভে যাবে
সখী তোমায় ছাড়া!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৭/১১/২০১৭
মন্তব্য (3)