প্রেমপিয়াসীর চতুষ্পদী—৩১
সাইয়িদ রফিকুল হক
মনফাগুনের উদাস-হাওয়ায়
দুলছে আশার সেতু,
সখী তুমি আসবে যেদিন
উড়বে বিজয়-কেতু।
তোমার আশায় থেকে–থেকে
দিন যে হলো গত,
তাইতো বলি তোমার কাছে
পাওনা হলো কত?
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৪/১১/২০১৭
মন্তব্য (2)