প্রেমপিয়াসীর চতুষ্পদী—২৬
সাইয়িদ রফিকুল হক
সখী তোমার আছে মনে
কাল সকালে ঝরবে বকুল!
আগেভাগে আসবে তুমি
একটু যেন হয় না ভুল।
কাজের ভিড়ে বেখেয়ালে
যাবে নাতো ভুলে?
কাল সকালে এসো কিন্তু
প্রেম-যমুনার কূলে!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৯/১১/২০১৭
মন্তব্য (4)