প্রেমপিয়াসীর চতুষ্পদী—১৮
সাইয়িদ রফিকুল হক
ঘাসের উপর শিশিরবিন্দু
জাগছে আশার কণা,
ফুলের হাসি দেখছি না যে
মনটা ভীষণ আনমনা!
দিনদুপুরে মেঘের ছায়া
মুখটি কেন কালো?
কুঞ্জবনে এসো বন্ধু
মনটি হবে আলো।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১১/১১/২০১৭
মন্তব্য (3)