চোখের জলে ভালোবাসা
সাইয়িদ রফিকুল হক


চোখের জলে মন ভরে না
কীসে ভরবে মন?
কোথায় পাবো ব্যাংক-ভর্তি
এতো টাকা-ধন?
জীবনটা যে তুচ্ছ আমার
নাই তো এমনকিছু,
মনের ভুলে ভালোবেসে
নিলাম তোমার পিছু!
ভালো না হয় বাসবে না
দেখ চেয়ে চোখের জল,
সেখানে নাই ভেজাল কোনো
একেবারে টলমল!
চোখের জলে মন ভরলে
এসো আমার কাছে,
নইলে আমার বিরহ-তাপ
আগে থেকেই আছে।




সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২১/০৯/২০১৭