সৃষ্টির রূপে পাগল
সাইয়িদ রফিকুল হক

সৃষ্টির রূপে পাগল হয়ে মজনু হলাম,
একজনাকে কতো বেশি ভালোবাসলাম।
তবু আমায় দিলো সে যে তাড়িয়ে,
দশটি বছর কোথায় গেল হারিয়ে।
মজনু হয়ে বসে আছি প্রেম-যমুনার কূলে,
কেহ যদি আমায় ডাকে মনের ভুলে।



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।