তোমার সাথে কথা ছিল
সাইয়িদ রফিকুল হক
তোমার সাথে কথা ছিল
ভালোবাসবো সংগোপনে,
কিন্তু তুমি নিয়ম ভেঙ্গে
জড়ালে কার আলিঙ্গনে!
ভালোবাসার নামে তুমি
করলে ভীষণ ব্যভিচার,
কেমন করে রুখবো এখন
তোমার গড়া অবিচার!
ভালো তুমি বাসবে নাতো
মনে ছিল কালব্যাধি,
তবুও আমায় করলে কেন
তখন এতো সাধাসাধি?
তোমার সাথে কথা ছিল
দেখবো আকাশ চিরকাল,
কিন্তু তুমি মোহজালে
আজকে হলে ভীষণ মাতাল।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৬/০৪/২০১৭
Comments (11)