জঙ্গিগুলো কেমন পশু
সাইয়িদ রফিকুল হক
জঙ্গি তুমি কেমন পশু?
মারছো পুরুষ, নারী-শিশু!
লজ্জা তোমার কোথায় গেছে?
অনেক আগে খুনে ভেসে!
মানুষ হওয়ার যোগ্য নও,
কেমনে তুমি পশু হও?
জঙ্গিগুলো মানুষ নয়রে,
ওদের এতো ভয় কেনরে?
আয় না সবাই রুখে দাঁড়াই,
জঙ্গি-মারার হাতটা বাড়াই।
জঙ্গিগুলো কেমন পশু!
মারছে মানুষ—নারী-শিশু।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
৩০/০৩/২০১৭
মন্তব্য (8)