ভেবো নাকো বন্ধু তুমি
সাইয়িদ রফিকুল হক

ভেবো নাকো বন্ধু তুমি, তোমার জন্য
কাঁদে আমার অবুঝ মন,
আসলে যে চোখে আমার নতুন ব্যাধি
তাইতে ঝরে জল অমন!

তোমার আশায় কেঁদে-কেঁদে পাগল হয়ে
থাকি নাতো অলস ঘুমে,
হাসিমুখে জেগে উঠি নতুন ভোরে
মধু-ফুলের সুবাস চুমে।
ভেবো নাকো বন্ধু তুমি, তোমার জন্য
মাতাল হয়ে হবো দুর্জন।

আশার পাখি মরে গেছে অনেক আগে
বুকটা এখন শান্ত ভারি,
তোমায় ভুলে হাসিমুখে কথামালা
আমি এখন বলতে পারি।
ভেবো নাকো বন্ধু তুমি, তোমার জন্য
কেঁদে-কেঁদে পথহারাবে না সু-জন।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৩/০৩/২০১৭