দুর্জন-সঙ্গে
সাইয়িদ রফিকুল হক
লজ্জাহীনের সঙ্গে থেকে
আর যে কত ঝুলবে?
মনের ভুলে ভূষণ তোমার
আর যে কত খুলবে!
আকাশের চাঁদ ছুঁইতে গিয়ে
করলে নাকো বিয়ে,
এই জীবনে কী-যে করবো
বন্ধু তোমায় নিয়ে!
বাল্যশিক্ষা ভুলে গেছো
মনে পড়ে নীতি?
জেনে রেখো বন্ধু তুমি
দুর্জন-সনে হয় না প্রীতি।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৯/০১/২০১৭
মন্তব্য (8)