কাজে মন বসাও
সাইয়িদ রফিকুল হক
ধর্মশালায় যাচ্ছো বলে
দিচ্ছো ফাঁকি অফিস!
ধর্ম তোমায় বলছে ডেকে
তুমি আস্ত-খবিস।
ফাঁকিবাজি খারাপ জিনিস
ধর্ম এসব চায় না,
কাজে ফাঁকি দিয়ে কেহ
আল্লাহ-রাসুল পায় না।
নিজের পক্ষে খোঁড়া-যুক্তি
দাও না তুমি ছেড়ে,
সত্য বলে আজকে থেকে
উঠবে তুমি বেড়ে।
ফাঁকিবাজের পক্ষ নিয়ে
হচ্ছো কেন পাপী?
কাজে তোমার মন-বসালে
বাসবে ভালো জগতস্বামী।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৫/০১/২০১৭
মন্তব্য (10)