কাজল- চোখে
সাইয়িদ রফিকুল হক
কাজল-চোখে ডাকলে কাছে,
দূরে থাকার সাধ্য আছে?
চোখ যে তোমার কাজল-কালো,
তার উপরে কাজল-আলো!
ঘোর লেগে যায় হঠাৎ করে,
মন কি তখন থাকে ঘরে?
রূপের নেশায় বারুদ হয়ে
মন ছুটে যায় নির্ভয়ে।
ঘর চিনি না জন চিনি না,
কাজল ছাড়া আর দেখি না!
চোখের নেশা এমন নেশা,
মন মানে না বাড়ে তৃষা!
তোমার রূপে গেলাম মজে,
কাজল-কালো নিলাম খুঁজে।
চোখে তোমার জাদু আছে,
কাজল-চোখ যে ডাকলো কাছে!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৯/১২/২০১৬
মন্তব্য (12)