ফিরে আয় সতে
সাইয়িদ রফিকুল হক
সারাদেহ চকচকে
শুধু হৃদয়ে ব্যাধি,
তবু আমরা কত স্বপ্নে
ছোট্ট বুকটা বাঁধি!
দেহের বলে হচ্ছি খাড়া
বুকের নাই বল,
মুখে আছে কাষ্ঠহাসি
চোখে শুধু জল!
আর যে কত কাটাবি তুই
এমন করে কোনোমতে,
হায়রে অবুঝ দিশেহারা
ফিরে আয় সতে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৭/১১/২০১৬
মন্তব্য (10)