বেশি
সাইয়িদ রফিকুল হক
লজ্জাহীনার দাপট বেশি,
ভণ্ডগুলোর শক্ত পেশী।
মিথ্যাবাদীর পসার বেশি,
জালিমগুলো রঙিন কেশী।
ধান্দাবাজের ভক্তি বেশি,
টাউটগুলোর মুখে হাসি!
মুনাফিকের লেবাস বেশি,
ফাসেকগুলো দেখতে খাসি।
রাজাকারদের ধর্ম বেশি,
আলবদরের আছে পেশী।
পাঁঠাগুলোর দাপট বেশি,
জঙ্গিগুলো সর্বনাশী।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৬/১১/২০১৬
মন্তব্য (4)