অবোধ-শিশু
সাইয়িদ রফিকুল হক
স্বপ্নগুলো দেখতে ভালো
কিন্তু ভীষণ তিতা,
মনে তোমার ব্যাধি আছে
কে হবে তাই মিতা!
ফুলের মতো রঙটি আছে
নাই যে কোনো ঘ্রাণ,
মানুষ তুমি বেঁচে আছো!
আছে তোমার প্রাণ?
দেখতে তুমি ভীষণ ভালো
কিন্তু ভিতর-পোকা!
হায়রে মানুষ অবোধ-শিশু
কেমনতর খোকা।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২১/১১/২০১৬
মন্তব্য (12)