নির্গুণ
সাইয়িদ রফিকুল হক

ফুল কি ফুটেছে?
পাইনি কোনো ঘ্রাণ,
দেখতে তুমি মানুষের মতো
তবু তোমার নাই যে প্রাণ!
হায়-হায় করে বলো কী লাভ আছে!
একটু সুবাস পাবো কি তোমার কাছে?
শুধু একটা প্রাণ আছে তোমার দেহে,
পশুর মতো টিকে আছে দুঃখ সহে।
প্রাণের জোরে তুমি হবে পশু একখান!
জেনে রেখো, নির্গুণ তুমি
মানুষ হতে লাগবে ঘ্রাণ।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
৩০/১০/২০১৬