আকাশের মতো মনটা
সাইয়িদ রফিকুল হক
এই হৃদয়টা হতো যদি আকাশ,
মনটা ভরে পেতাম অনেক বাতাস!
আবার যদি মনটা হতো একখণ্ড জমি,
অনেক সাধের ফসল ফলাতাম
তুমি আর আমি!
মনটা কেন হয় নারে ভাই আকাশের মতো?
উদার হতে মানুষের এখনও বাকী আছে কত!
ওই আকাশের মতো হোক আমাদের মনটা,
আর দূর হয়ে যাক, পশুর মতো লোভটা।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৩/১০/২০১৬
মন্তব্য (20)