ভালোবাসা অন্ধকারে নয় (প্রথম পর্ব)
সাইয়িদ রফিকুল হক

ভালোবাসা কোনো অন্ধকার-বিষয় নয়। ভালোবাসুন প্রকাশ্যে আর মনখুলে। আর সবসময় ভালোবাসুন পবিত্র হৃদয়ে। কিন্তু জীবনে কখনও ভুলমানুষকে ভালোবাসবেন না।

কোনো ভুলমানুষকে ভালোবাসলে আপনার সুন্দর ও রঙিন জীবনটা একনিমিষে কুৎসিত ও কদাকার হয়ে যাবে। আর আপনি সমাজ-রাষ্ট্রের চোখে হয়ে উঠবেন নোংরা কিছু। তাই, ভালোবাসুন সুন্দর মনের সুন্দর মানুষকে। আর যার হৃদয় পবিত্র ও পাপ থেকে বিরত তাকে আপনার জীবনসঙ্গী হিসাবে ভাবুন।

আর ভুলমানুষ যতোই তার যোগ্যতাপ্রকাশ করুক না কেন আপনি তাকে সদাসর্বদা এড়িয়ে চলুন। কারণ, সততা, সচ্চরিত্র ও মনুষ্যত্বই মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ। আপনি নির্দ্বিধায় ভালোবাসুন একজন চরিত্রবান মানুষকে। এতে আপনার জীবন হয়ে উঠবে ফলবান বৃক্ষের মতো সুসজ্জিত। আর আপনি যদি কখনও কোনো দুশ্চরিত্রবান-নরপশুর খপ্পরে পড়ে যান, তাহলে, আপনার জীবন সাহারা-মরুভূমির মতো হতে আর বেশি বিলম্ব হবে না। আপনি এই নরপশুর কবলে পড়ে ধুঁকে-ধুঁকে অকালে প্রাণ হারাবেন। সুতরাং, আপনার একটিমাত্র জীবন আপনি সবসময় বুঝেশুনে পরিচালনা করুন। আর সবসময় আপনার চোখ-কান খোলা রাখুন।

(ক্রমশঃ)
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৩/১০/২০১৬