পরার্থ-বোধ সাইয়িদ রফিকুল হক · কবিতা · 2016-09-26 · 918 ভিউ পরার্থ-বোধ সাইয়িদ রফিকুল হক দুঃখ আমার বেশি বলে বনে গেলাম চলে, সেথায় গিয়ে দেখি তুমি ভাসছো চোখের জলে! ভুলে গেলাম দুঃখ আমার হাসি কঠিন শোকে, তোমার পাশে কাঁদলে বসে বলবে কী-যে লোকে! ২৭/০৯/২০১৬ শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (4)