তোমার মুখের হাসি
সাইয়িদ রফিকুল হক

তোমার মুখের হাসি দেখে
ডুবেছিলাম প্রেমে,
প্রেমের জ্বালা বুঝতে পারি
ভালোবাসায় নেমে!
প্রেম যে এমন ধুতরা-পাতা
বিষ যে তাহার কঠিন,
হৃদয়-ভাঙ্গার মর্মজ্বালায়
ভালোবাসা অচিন!
তোমার মুখে আগের মতো
লেগে আছে হাসি,
কার গলে যে পড়বে তোমার
আজব-প্রেমের ফাঁসি!

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২২/০৮/২০১৬