ভালোবাসার রঙ
সাইয়িদ রফিকুল হক
ভালোবাসার রঙ খুঁজতে গিয়ে
হারিয়ে ফেলেছি পথ,
বিরহেরি নীলদংশনে
তবু আছি খুব সৎ!
পথহারা মুসাফির সেজে
যাচ্ছি ছুটে কার হাটে!
জীবনকাব্যের নীলঅধ্যায়ে
তরী বাঁধা নেই ঘাটে।
এই জীবনের পৃষ্ঠাগুলো
যাচ্ছে শুধু ছিঁড়ে-ছিঁড়ে!
যত দেখি অতীতস্মৃতি
দুঃখ আসে ফিরে-ফিরে।
ভালোবাসার রঙটারে
আজও পারিনি চিনতে,
কলিযুগে অনেক টাকায়
ভালোবাসা হয় যে কিনতে!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২০/০৮/২০১৬
মন্তব্য (12)