অবিশ্বাসই প্রেমের অভিশাপ
সাইয়িদ রফিকুল হক

আমার ছিল ফুল
তোমার ছিল ভুল
মিলেমিশে একাকার,
চেহারাটা খুবই কদাকার!

ফুলে থাকে ভ্রমর
হিংসায় থাকে কহর!
ভুলে থাকে পাপ,
অবিশ্বাসই প্রেমের অভিশাপ।

অহংকারে ডুবে থাকে মন,
কে যে বলে তারে স্বজন!
এমন পাপী নাই তো জগতে,
গোলাপফুল তো ফোটে না শরতে।

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৭/০৭/২০১৬