চোখের জাদু
সাইয়িদ রফিকুল হক
তোমার চোখের জাদু
দেখেছিলাম মনের ভুলে,
মুখের হাসি সুবাসমাখা
নাই যে কোনো ফুলে!
ডাগর চোখের সবখানে যে
জাদুমাখা হাতছানি,
তবু কেন উঠলো গড়ে
ব্যর্থ-প্রেমের কাহিনী!
কঠিন ছিল তোমার চোখের
জাদুময় গুপ্ত-ভাষা,
পড়তে গিয়ে ভুল করেছি
টুটে গেল মনের আশা।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৮/০৮/২০১৬
মন্তব্য (3)