ন্যাংটা হলে অনেক লাভ!
সাইয়িদ রফিকুল হক
ন্যাংটা হলে অনেক লাভ
লজ্জা থাকে কম,
সবার কাছে ভয়ংকরী
কেউ বা ভাবে যম!
ন্যাংটা হলে পসার জমে
সবাই চেনে তাকে,
‘ম্যাডোনা’কে একটা নামে
সবাই এখন ডাকে!
ন্যাংটা হলে একটা রাতে
ভক্ত হবে জড়ো,
কয়েক ঘণ্টা পরেই তুমি
নায়িকা যে বড়!
টাকা-পয়সার লোভে এখন
হচ্ছে অনেক মাতাল,
কাপড়চোপড় খুলে দিয়ে
ভাবছে আকাশ-পাতাল!
ওরে আমার লক্ষ্মীছাড়া
এমন করে হোস-নে শিশু,
তোদের দেখে লজ্জা পেয়ে
পালায় বুঝি বনের পশু!
সস্তা-মালের চাহিদাটা
একটু বেশি আছে,
তাই বলে তুই ন্যাংটা হবি
এখন সবার কাছে!
হায়-রে আমার কলিযুগ
দেখবো কতো খেলা,
দিনদুপুরে চলছে এখন
ন্যাংটা-বাবার মেলা!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা।
মন্তব্য (17)