কী অপরাধ ছিল?
সাইয়িদ রফিকুল হক

আমার কী ভুল আমি জানি না,
কী অপরাধ ছিল আমার
এখনও আমি বুঝি না।
তবু তুমি বসন্ত-শেষের
অনেক আগে
ছেড়ে দিলে আমার হাত,
সুন্দর সকাল আঁধার করে
আমার জীবনে
তুমি আনলে কেন রাত?


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।