অনন্ত স্মৃতিতে ভরা সকল হৃদয়
কেহ ভুলতে পারে না কখনো সে সব;
রোমন্থনে কাঁদে প্রাণী, যেন তা প্রলয়
খুশি ঝলকে আবার স্বর্গ অনুভব।
কে এমন পৃথিবীতে সর্বদা নির্ভুল
ভুল করে অনেকেই করে হাহুতাশ;
কারো নেই অনুতাপ, যেন এক চুল
না নির্গত কারো এক ফোটা দীর্ঘশ্বাস।
কষ্ট যন্ত্রণায়, দ্যাখি বিলাপ মানুষে
কাতর ওরাও যত কীট পশু পাখি;
যে বনানী বৃক্ষলতা আমাদের পাশে
ফল-ফুল দিলো, খোঁজ কি আমরা রাখি?
স্মৃতি আর ভুল যেন মনুষ্য জীবনে
খেলা জগতে শুধু, কে উড়বে গগনে।
চতুর্দশপদী কবিতা
কেহ ভুলতে পারে না কখনো সে সব;
রোমন্থনে কাঁদে প্রাণী, যেন তা প্রলয়
খুশি ঝলকে আবার স্বর্গ অনুভব।
কে এমন পৃথিবীতে সর্বদা নির্ভুল
ভুল করে অনেকেই করে হাহুতাশ;
কারো নেই অনুতাপ, যেন এক চুল
না নির্গত কারো এক ফোটা দীর্ঘশ্বাস।
কষ্ট যন্ত্রণায়, দ্যাখি বিলাপ মানুষে
কাতর ওরাও যত কীট পশু পাখি;
যে বনানী বৃক্ষলতা আমাদের পাশে
ফল-ফুল দিলো, খোঁজ কি আমরা রাখি?
স্মৃতি আর ভুল যেন মনুষ্য জীবনে
খেলা জগতে শুধু, কে উড়বে গগনে।
চতুর্দশপদী কবিতা
মন্তব্য (8)