এসেছে কলির যুগ আজি এ জগতে
টুঁটি চেপে ধরে মিথ্যা যেন সততার;
নকলের বোঝা ধরে না আর নিক্তিতে
কেঁপে উঠছে পৃথিবী তাই বারং বার।
তমস জলে ডুবছে ধরা প্রতিদিন
ইতিহাস সাক্ষী শুধু, লিখছে নীরবে;
মানব হৃদয় প্রেম ভালোবাসা হীন
সংঘাতে শেষ সবই, ফুল কি ফুটবে?
আমরা নাকি পেয়েছি শ্রেষ্ঠত্ব মর্যাদা
চারিপাশে তবু কত কি কলুষ কর্ম;
মানব অস্তিত্ব ভবে ছিল না বেহুদা
চলন বলন তবে জানোয়ার সম।
চলো ভরি মমতার বন্ধনে মনন
কুসুমিত সুরভিত করি এ ভুবন।
চতুর্দশপদী কবিতা
বিন্যাস:৮ + ৬।
অন্ত্যমিল:কখকখ,গঘগঘ,ঙচঙচ,ছছ
টুঁটি চেপে ধরে মিথ্যা যেন সততার;
নকলের বোঝা ধরে না আর নিক্তিতে
কেঁপে উঠছে পৃথিবী তাই বারং বার।
তমস জলে ডুবছে ধরা প্রতিদিন
ইতিহাস সাক্ষী শুধু, লিখছে নীরবে;
মানব হৃদয় প্রেম ভালোবাসা হীন
সংঘাতে শেষ সবই, ফুল কি ফুটবে?
আমরা নাকি পেয়েছি শ্রেষ্ঠত্ব মর্যাদা
চারিপাশে তবু কত কি কলুষ কর্ম;
মানব অস্তিত্ব ভবে ছিল না বেহুদা
চলন বলন তবে জানোয়ার সম।
চলো ভরি মমতার বন্ধনে মনন
কুসুমিত সুরভিত করি এ ভুবন।
চতুর্দশপদী কবিতা
বিন্যাস:৮ + ৬।
অন্ত্যমিল:কখকখ,গঘগঘ,ঙচঙচ,ছছ
মন্তব্য (13)