(শিশু রাকিবকে উৎসর্গ)
গড়িয়ে গেল মাত্র কয়েকটি দিন
শুকায় নি এখনো কারো অশ্রুজল;
রাজনের আর্তনাদ হলো না ক্ষীণ
মেরে ফেলে রাকিব, ঐ পশুর দল।
সততই হই তাজ্জব লজ্জায় মরি
দরিদ্র সংসার ঘানি টানে শিশুরা;
শাসকদের হাতে, কৈ হাতকড়ি
অন্ন খুঁজে শিশু, নেই লেখাপড়া।
মানুষ পরাজিত বিজয়ী তো পশু
নরকায়ায়, হৃদে পশুর দম্ভ ভরি;
নিয়ে গেলো কত ফুটন্ত ফুল শিশু
তাও ছিঁড়ি ফুঁড়ি তার নাড়ীভুঁড়ি।
আদৌ হয় না এসবের প্রতিকার
বুভুক্ষু দরিদ্রের কেউ নেই পাশে;
কলিজাখানি চৌচির, সতত মার
করে ছটফট, থামায় মৃত্যু এসে।
রাকিব, এলে তুমি ধরিত্রী কোলে
চলে যেতে হলো আমাদের ছাড়ি;
দিলে দুখ জ্বালা ঐ নর পশুর দলে
হৃদয়ে আগুন জ্বলে, লজ্জায় মরি।
Rakib, the 12-year-old boy who was
brutally tortured to death in Khulna city
on August 3, 2015
গড়িয়ে গেল মাত্র কয়েকটি দিন
শুকায় নি এখনো কারো অশ্রুজল;
রাজনের আর্তনাদ হলো না ক্ষীণ
মেরে ফেলে রাকিব, ঐ পশুর দল।
সততই হই তাজ্জব লজ্জায় মরি
দরিদ্র সংসার ঘানি টানে শিশুরা;
শাসকদের হাতে, কৈ হাতকড়ি
অন্ন খুঁজে শিশু, নেই লেখাপড়া।
মানুষ পরাজিত বিজয়ী তো পশু
নরকায়ায়, হৃদে পশুর দম্ভ ভরি;
নিয়ে গেলো কত ফুটন্ত ফুল শিশু
তাও ছিঁড়ি ফুঁড়ি তার নাড়ীভুঁড়ি।
আদৌ হয় না এসবের প্রতিকার
বুভুক্ষু দরিদ্রের কেউ নেই পাশে;
কলিজাখানি চৌচির, সতত মার
করে ছটফট, থামায় মৃত্যু এসে।
রাকিব, এলে তুমি ধরিত্রী কোলে
চলে যেতে হলো আমাদের ছাড়ি;
দিলে দুখ জ্বালা ঐ নর পশুর দলে
হৃদয়ে আগুন জ্বলে, লজ্জায় মরি।
Rakib, the 12-year-old boy who was
brutally tortured to death in Khulna city
on August 3, 2015
মন্তব্য (7)