(শিশু রাজনকে উৎসর্গ)

আহা রাজন, কত নিষ্ঠুর এই ভুবন
কত উড়বে, ডানা মেলেছিল স্বপন;
চোখ ফেটে এলো জল
নর পশুতে এত জঘন্য কাম অনল
শ্রেষ্ঠ মানুষে আজি পশুর রক্ত ঢল।
অহরহ আনাচে কানাচে এই দিনে
ঘটে বীভৎস মৃত্যু নিভৃতে নির্জনে;
হচ্ছে কত না পুকুর চুরি
না সাজা, নেই তাদের গলায় দড়ি,
তারা যে কর্ণধার আজ সমাজেরই।
তের বছরের উজ্জ্বল কিশোর তুমি
চুরির দায়ে ছেড়ে গেলে স্বপ্ন ভূমি;
কি নিষ্ঠুর ঘৃণ্য বর্বরতা
কুকর্মে অসম্মতি তোমার এ দৃঢ়তা
পেলো যন্ত্রনা, পেলে না মানবতা।
তুমি ছিলে এই কাননে, ফুটন্ত ফুল
ভরে গেলে শূন্যতায় মায়ের কোল;
পাবেই তুমি সুবিচার
নরপশুদের বাঁচায় তবে সাধ্য কার
পৃথিবীটা যে স্নেহময়ী ঐ বিধাতার।
The young boy, Rajon was beaten
to death by a gang of men
July 13, 2015
আহা রাজন, কত নিষ্ঠুর এই ভুবন
কত উড়বে, ডানা মেলেছিল স্বপন;
চোখ ফেটে এলো জল
নর পশুতে এত জঘন্য কাম অনল
শ্রেষ্ঠ মানুষে আজি পশুর রক্ত ঢল।
অহরহ আনাচে কানাচে এই দিনে
ঘটে বীভৎস মৃত্যু নিভৃতে নির্জনে;
হচ্ছে কত না পুকুর চুরি
না সাজা, নেই তাদের গলায় দড়ি,
তারা যে কর্ণধার আজ সমাজেরই।
তের বছরের উজ্জ্বল কিশোর তুমি
চুরির দায়ে ছেড়ে গেলে স্বপ্ন ভূমি;
কি নিষ্ঠুর ঘৃণ্য বর্বরতা
কুকর্মে অসম্মতি তোমার এ দৃঢ়তা
পেলো যন্ত্রনা, পেলে না মানবতা।
তুমি ছিলে এই কাননে, ফুটন্ত ফুল
ভরে গেলে শূন্যতায় মায়ের কোল;
পাবেই তুমি সুবিচার
নরপশুদের বাঁচায় তবে সাধ্য কার
পৃথিবীটা যে স্নেহময়ী ঐ বিধাতার।
The young boy, Rajon was beaten
to death by a gang of men
July 13, 2015
মন্তব্য (5)