When You Are Old : অনুবাদ কবিতা

হলে যেই পুরাতন ধূসর
নিদ্রায় কাটে সকল অবসর;
স্বপ্ন যত তখন তুলতুলে
বইপাতার মত হেলে দুলে।

নেতিয়ে তনু মন ঝিমায়
পথ অগ্নি লেলিহান শিখায়;
স্বপ্নপথে ধারালো পাথর
স্লথ গতি অন্তে যেন সাগর।

কত ঐ সুখ মধু মুহূর্তে
প্রেমে সিক্ত চোখের ছায়াতে;
কেউ আবার মিছিমিছি
বড় কাছাকাছি দুধের মাছি।

তবে ছিল সে একজন
শোকে ও দূঃখে তারই নয়ন;
যেন চির সঙ্গী তীর্থযাত্রী
ছিল সেতো জীবন জ্যোতি।

প্রেম তার কত অবিচল
স্রোতস্বিনী সুরগান কলকল;
গোপন পর্বত পাহাড়ে
লুকিয়ে গেছে তারার ভিড়ে।

মূল : William Butler Yeats