ঈশ্বর দিয়েছেন জীবন
জগত ক্ষেত্রে করতে রণ;
পথে যত বাঁধা কণ্টক
তাঁরই আঁকা পথের ছক।
তুমি সত্যবাদী সরল
বুঝ না ছল, চিত্ত নির্মল;
তুমি তো মানুষ খাঁটি
পথে তাই বাঁধার ঘাঁটি।
হোক যতই বিপত্তি
সাথে থাকেন অধিপতি;
মৃত্যুর নেই পরোয়া
নেই যে চাওয়া পাওয়া।
ভালোবাসো মানুষ
হৃদয়ে জমবে পরিতোষ;
জেন এ তাঁরই সেবা
প্রাপ্তি বড়ো মনোলোভা।
এই তাঁর পরীক্ষা
বৃথা নয় ত্যাগ তিতিক্ষা;
দুনিয়া ফুলসেরাত
শেষে প্রভাতই প্রভাত।
জগত ক্ষেত্রে করতে রণ;
পথে যত বাঁধা কণ্টক
তাঁরই আঁকা পথের ছক।
তুমি সত্যবাদী সরল
বুঝ না ছল, চিত্ত নির্মল;
তুমি তো মানুষ খাঁটি
পথে তাই বাঁধার ঘাঁটি।
হোক যতই বিপত্তি
সাথে থাকেন অধিপতি;
মৃত্যুর নেই পরোয়া
নেই যে চাওয়া পাওয়া।
ভালোবাসো মানুষ
হৃদয়ে জমবে পরিতোষ;
জেন এ তাঁরই সেবা
প্রাপ্তি বড়ো মনোলোভা।
এই তাঁর পরীক্ষা
বৃথা নয় ত্যাগ তিতিক্ষা;
দুনিয়া ফুলসেরাত
শেষে প্রভাতই প্রভাত।
Comments (8)