কেউ যেন মানতেই চায় না 
কত যে কঠিন এ পৃথিবীটা; 
কেউ যেন বলতেই চায় না 
লুকিয়ে বেড়ায় চাপা দুখটা। 

জীবন ব্যাপী ঘাতে প্রতিঘাতে 
রক্তাক্ত মনটা নিয়ে বেড়ায়; 
টেনে হিঁচড়ে তাও কোনমতে 
শেষে,সকল স্বপ্নই হারায়। 

কত যে করে বাঁচার লড়াই 
স্থবির হয় একদা বড়াই; 
হয় হতাশ,বলে কোথা পাই 
বাঁচার তরে এতটুকু ঠাঁই ! 

নিয়তই দেখি ভেজা দু’আঁখি 
এ মানুষের ভিড়ে কে কার কি; 
পরিশেষে,ক্ষণ রয় না বাকি 
মনে হয় জীবনটাই ফাঁকি।