কি সে অদ্ভুত আঁধার এক
এসেছে আজ এ পৃথিবীর বুকে;
অন্ধত্ব হলো যেন আমার
যারা অন্ধ ছিল,তারা আজ দেখে।

ভালোবাসি,হৃদয়েও মায়া
তবু দূরত্ব বাড়ছে দিন দিন;
জানে যারা শুধু ছলছায়া
তারাই আজ কাছের প্রতিদিন।

মমতা মায়া সে বুকে টানা
এসবের মূল্য আর নেই ভবে;
মিথ্যুক ঠগ যারা প্রতারক
সবারই প্রিয় ভালোবাসে সবে।

ছিল গভীর আস্থা সময়ে
দাঁড়াতো ভালোবেসে সবার পাশে;
জানি না কি সে সুগন্ধ পেয়ে
পালিয়ে বেড়ায় রয় না আর পাশে।

দেখি নি যাদের প্রেম কখনো
আজ তাদেরই যেন প্রেম ছটা;
সবই হাতের মুঠোয় যেন
আঁধারে কবলিত পৃথিবী গোটা।