চোখের থেকে দূরে গেলে
মনের থেকে সরে যায় অনেককিছু।
ভেবেছিলাম তাই হবে।
ইঁট-কাঠ-লোহার পৃথিবীতে
ইমারত গড়তে নেমে
হৃদয়পাথর করতেই হয়
করেছিলাম ও তাই
মাথার পিছন দিকে পাঁচিল গেঁথে নিয়েছিলাম
যাতে পিছনে তাকাতে না হয়
যাতে শুধু আগামী বেঁচে থাকে
বাকি সব মুছে যায় জীবন থেকে--
ইমারত গড়া শেষ আর হয় না....
বর্ষার মেঘের মত প্রাণ ঢেলে দিতে দিতে
একসময় সব সাদা....ফ্যাকাশে হয়ে যায়
তখনো দেখি ইমারতের ভিত ই শেষ হয়নি
বড় ক্লান্ত লাগে আজ
মাথার পিছনের পাঁচিল ভেদ করে তাকাই
দেখি
পিছনের সবুজ পথটা সেই একই দিকে যায়....
কিছুই কি বদলায়নি তবে?
মনের গভীরে থেকে গেছে যা
চোখের থেকে দূরে গেলেও
মনের থেকে সরে যায় না তা।
মন্তব্য (7)