চরিত্রহীন

সর্বাঙ্গ  আচ্ছাদিত কার্পাস তন্তু  চাদরে
উন্মুক্ত  ললাট তলে নিঃস্পৃহ আঁখিতে
দায়বদ্ধতার ছায়া  প্রক্ষেপিত।
তবুও প্রলুব্ধিত প্ররোচিত আদিম রোষ!

অন্দরমহল ছাপিয়ে জনসমুদ্রে সন্তরণ
প্রতিকুলতার ঝঞ্ঝার হার্ডল কাটিয়ে
ধ্রুবতারার অবিচলতায়  লক্ষ পূরণ।
জীবনচক্রের সমীকরণের  নির্ভুল সমাধান।

কর্ম দক্ষতার মূল্যায়নে পাল্লা ওদিকে ভারী,
সুবিচার নেই যতই তুমি কাজ করো নারী।
পিতৃতান্ত্রিক সমাজে আমরা নারী! নই মানবী।
ভোগ্যপণ্য তাই! মাশুল চাই! প্রতিপদে!

আর তাই শাস্তি! অবদমন! জবরদস্তি!
তাই! হ্যাঁ তাই! ধর্ষিতার পরিচিতিতে
অনায়াসে লিখে দিই 'চরিত্রহীন'
কার্পাস আচ্ছাদিতা ব্যবচ্ছেদিতা জনমল্লভূমে।


* স্বাতী বিশ্বাস * কোলকাতা * ৩১।৮।১৩। *  শনিবার *