দূরত্ব
প্রতীক্ষা শেষে এলে অবশেষে,
আমার অসমাপ্ত স্বপ্নের মিলনান্তক
পরিণতি ঘটাবে বলে!
কালের আবর্তন চক্রে
গুলিয়ে গেছে সব অতীত,
ইতিহাস হয়ে গেছে সব অনুভূতি।
বর্তমানে বাঁচতে শিখেছি,
মাধ্যাকর্ষণ শক্তি হারিয়ে যায়
দূরত্ব বাড়ালে, এত জানাই ছিলো।
অংকটা রপ্ত করতেই হলো,
ছোট বৃত্তের পরিধি বেড়ে অসীম,
তাই ছোট ব্যথা আর গায়ে লাগেনা।
* স্বাতী বিশ্বাস * ১০/৯/১৩ * মঙ্গলবার * কোলকাতা *
মন্তব্য (5)