আবহমান
জ্বালামুখীর ঘুম ভাঙাতে না চাওয়া
সহনশীল মাতৃত্ব চক্রবুহ্যে অন্তরিন।
লিঙ্গ নির্ণয়কারী যন্ত্রের ব্রেকিং নিউজে
অকস্মাৎ জাগ্রত সুপ্ত ঘাতক বলি চড়ায়
আত্মজাকে নিঃসঙ্কোচে ও নির্দ্বিধায়।
অ-ভূমিষ্ঠার আর্তনাদ ইথারে কম্পন তোলেনা
উল্লাসিত স্ফটিক সুধাপাত্র-ধারীর জয়ধ্বনি
ক্রমাগত কেতন ওড়ায় লিঙ্গ বৈষম্য।
* স্বাতী বিশ্বাস * কোলকাতা * বৃহস্পতি বার * ২৬/৯/১৩ *
Comments (15)