আগে আম গাছের নীচ (তলা) দিয়ে যেতাম আর মনে মনে ভাবতাম কবে একটু ঝড় আসবে এবং এই বড় বড় আমগুলো আমাদের অধিকারে আসবে! এর জন্য মনে মনে প্রার্থনাও করে ফেলতাম! ঝড়ের জন্য প্রার্থনা। এ কেমন কান্ড! কিন্তু সত্যি কথা বলতে কি, নিজেদের লাভের জন্য এই খারাপ কাজটি করতেও আমরা কুন্ঠা বোধ করিনি। আম কুড়িয়ে খাওয়ার মধ্যে অনেক আনন্দ ছিলো। এখন ক্রয় করে আম খাওয়ার মধ্যেও তেমন কোন আনন্দ নেই। ঝড়ের সময় আমরা শুধু এক গাছের আম কুড়াতাম না, বৃষ্টিতে ভিজে ভিজে অনেক গাছের আম কুড়িয়ে টুকরি ভরে ফেলতাম! মাঝে মাঝে ঠাডা (বজ্রপাত)পড়তো। তা ওপেক্ষা করে আমরা আম কুড়াতাম। জীবনে কোন ভয় লাগেনি। কোন সময় আম না পড়ে গাছ ভেঙ্গে পড়তো। এরকম প্রতিকুল পরিবেশেও আম কুড়াতাম মহানন্দে। এই আমের সাথে আমাদের একটা ভালোবাসার সম্পর্ক ছিলো। এই ভালোবাসার টানে আমরা ঘরে থাকতে পারতাম না। আমগুলো যেন অযত্নে পড়ে না থাকে তার জন্য তা কুড়িয়ে টুকরিতে রাখতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম !