আগে কি সুন্দর দিন কাটাইতাম (৭)!
আগে আমরা অনেক জোলাভাতি খেলতাম। এই খেলাকে যে চড়ুইভাতি বা বনভোজন বলে তা আামি আগে জানতাম না। জেনেছি অনেকদিন পরে। চড়ুইভাতি বা বনভোজন বলতে আমরা বুঝি বনে বা জঙ্গলে গিয়ে একত্রে রান্না করে সেই রান্না আনন্দসহকারে খাওয়া। আমাদের বাড়ীর পাশে তেমন বন-জঙ্গল ছিলো না। তাই খোলা মাঠে আমরা চড়ুইভাতি করেছি। সবার ঘর থেকে চাল-ডাল মশলা নিয়ে আমরা এই চড়ুইভাতি করেছি। নিজেরা রান্না করেছি। এই রান্না করতে গিয়ে কত যে হাত পুড়েছি তার কোন হিসাব নেই।