ক্ষুদ্র ব্যবসায়ীরা দেশের অর্থনীতির প্রাণ। করোনা পরিস্থিতি থেকে উত্তরণে ক্ষুদ্র ব্যবসায়ীদের অল্প সুদে আরো ঋণ দেয়ার জন্য বেসরকারি ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আহ্বানকে আমরা সাধুবাদ জানাই। ক্ষুদ্র ব্যবসায়ীরা ভালভাবে ব্যবসা করতে পারলে দেশ এগিয়ে যাবে, এতে কোন সন্দেহ নেই।