সংক্রমণ ও মৃত্যুর হার কমাতে লকডাউনের কার্যকারিতা প্রমাণিত হয়েছে গবেষণায়। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের বিজ্ঞানীরা অঙ্ক কষে এই সংখ্যা বের করেছেন। নামকরা বিজ্ঞান সাময়িকী ‘নেচার’–এ প্রকাশিত এক প্রবন্ধে তাঁরা বলেছেন, ইউরোপজুড়ে লকডাউন এবং চলাচল নিয়ন্ত্রণের ফলে ৩০ লাখ মানুষের মৃত্যু ঠেকানো গেছে। লকডাউনের কারণে শুধু ব্রিটেনে আনুমানিক ৪ লাখ মানুষের জীবন বেঁচেছে। গবেষণাপত্রে বলা হয়েছে, লকডাউনের কারণে সংক্রমণের হার ৮৫ শতাংশ কমানো সম্ভব হয়েছে।

আমরা বাংলাদেশেও কার্যকর লকডাউন চাই । এ সময়ে নাগরিকদের ঘরে থাকার অনুরোধ জানাচ্ছি। আমরা করোনা থেকে মুক্তি চাই এবং করোনামুক্ত বাংলাদেশ চাই।
১৯/৬/২০