করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রদুর্ভাব দিন দিন বেড়ে চলেছে। ৮ মার্চ, বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর পর এই রোগে আক্রান্তের সূচক উর্ধ্বমুখী। গতকাল সর্বোচ্চ আক্রান্ত ও মৃতের সংখ্যা রেকর্ড করা হয়েছে। বাংলাদেশ সরকার মানুষকে ঘরে থাকার জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছিলো। কিন্তু এদেশের মানুষ সরকারী নির্দেশনা না মেনে অবাদে চলাফেরা করেছে। অনেক মানুষ পায়ে হেঁটে, রিক্সা বা ভ্যানে বা ট্রাকে চড়ে শত শত মাইল অতিক্রম করে গ্রামের বাড়িতে গিয়েছে ঈদ করার জন্যে। ফলে রোগটি এক জেলা থেকে আরেক জেলায় দ্রুত বিস্তার লাভ করেছে।

বর্তমানে সরকার জোন ভিত্তিক রেড, ইয়ালো, গ্রীন মার্ক করে রেড জোনে লকডাউন করার পর্যায়ে রয়েছে। ঢাকার পূর্ব রাজাবাজারসহ দেশের বিভিন্ন স্থানে এই লকডাউন কার্যকর করা হয়েছে। সরকার তার দিক থেকে চেষ্টা করে যাচ্ছে। কিন্তু সরকার যাদের জন্য কাজ করছে সেই নাগরিকরা যদি নিজেরা সচেতন না হয় তবে সরকারের এই কার্যক্রমে কোন লাভ হবে না। আমাদের নিজেদের সুরক্ষা নিজেদেরই করতে হবে। আমাদের এখন ঘরে থেকে নিজেদের সুরক্ষা করে সরকারকে সাহায্য করা উচিত।
১৭।৬।২০