গত বুধবার বেলা সাড়ে ১২ টায় সৈয়দকাঠি ইউনিয়নের দাসের হাট মসজিদবাড়ী পয়েন্টে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ঐশী নামে একটি নৌযান ডুবে যায়। এ পর্যন্ত ২৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তিদের আত্মার কল্যাণ কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
লঞ্চ দুর্ঘটনা বাংলাদেশে এটা প্রথম নয়। এর আগে অনেক লঞ্চ দুর্ঘটনা হয়েছে। এ দুর্ঘটনা রোধ কল্পে আমাদের কিছু করণীয় আছে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে, আমরা অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে উঠবো না। এ কাজ করতে পারলে এ দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে। আমরা আরেকটি প্রতিজ্ঞা করি যে, আমরা পুরাতন অকেজাে লঞ্চ চালাবো না। এ দুটি কাজ করতে পারলে আমাদেরকে সহসা লঞ্চ দুর্ঘটনায় প্রাণহানির খবর শুনতে হবে না।
মন্তব্য (5)