কিংবদন্তী শিল্পী ফিরোজা বেগম আর নেই। আজ তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছিল। সেখানে গিয়েছিলাম। সেখানে জনতার ঢল নেমেছিল। এতে বুঝা গিয়েছে যে তিনি খুবই জনপ্রিয় শিল্পী ছিলেন।
ফিরোজা বেগম
---নজরুলের গানকে যিনি প্রথম 'নজরুল সঙ্গীত' হিসেবে আখ্যায়িত করেন এবং প্রচার করেন ।
---কবির বাকশক্তি ও স্মৃতি শক্তি হারানোর পর যিনি অনেক গানের সুর ও স্বরলিপী তৈরী করেন ।
---শুদ্ধ নজরুল সঙ্গীত চর্চার জন্য যিনি প্রথম 'নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ' প্রতিষ্ঠা করেন।
--- কবির কাছে যিনি অনেক বছর সঙ্গীতে তালিম নেয়ার সৌভাগ্য লাভ করেন।
--- যাকে আদর করে কবি 'বুলবুল' বলে ডাকতেন।
তাঁর মহাপ্রয়ানের অর্থ হচ্ছে নজরুল নামক গ্রহ থেকে চাঁদের পতন । কবি সম্পর্কে অনেক আজানা কথা ছিলো তাঁর কাছে, যা মৃত্যুর ক'য়েকদিন আগেও বলে যেতে চেয়েছিলেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য, শোনা হল না, জানা হলো না । আমরা শুধু শিল্পীকে হারাই নি, একটি জীবন্ত ইতিহাসকেও হারালাম ।
ঈশ্বর তাঁকে ভালো রাখুন, তাঁর আত্মা শান্তি লাভ করুক ।
মন্তব্য (6)