মোবাইল একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। মোবাইল ছাড়া বর্তমান যুগে টিকে থাকার কথা কল্পনাও করা যায় না। মোবাইল আমাদের জীবনকে সহজ করে দিয়েছে। কিন্তু মোবাইলের অতিরিক্ত ব্যবহার আমাদের রীিতমত ভাবিয়ে তুলেছে। আমরা অযথা মোবাইলে কথা বলি। এটা কোনভাবেই সঠিক নয়। গুরুত্বপূর্ণ কথা সংক্ষিপ্তভাবে বলার জন্যই মোবাইল। বেশী কথা বলার জন্য মোবাইল নয়। অত্যধিক মোবাইল ব্যবহারে কানের অনেক ক্ষতি হয়। বিভিন্ন সড়ক দুর্ঘটনা মোবাইল ব্যবহারের জন্য হচেছ। তা ব্যবহারে আমাদের সংযমী হতে হবে। অন্যথায় আমরা একিট বধির জাতিতে পরিনত হব।